এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের আদেশ জারি...

 


এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের আদেশ জারি...


গতকাল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে, ফল তৈরি ও তা কীভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সই করা এ আদেশ জারি করা হয়েছে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট)। এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্তের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফলের বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় সব কটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠক থেকে সুপারিশ তৈরি করে তা সরকারের কাছে পাঠানো হবে। সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


Order issued to cancel the postponed HSC exam...

Yesterday, the government canceled the HSC and equivalent exams in the face of student protests inside the secretariat. A decision will be made later on how the exam results will be given. The Inter-Education Board Coordination Committee has issued an order canceling the rest of the HSC and equivalent examinations. However, the education board is yet to say anything final about the preparation of the results and how they will be published.
The order was issued yesterday Tuesday (August 20) signed by Professor Tapan Kumar Sarkar, Chairman of Inter-Education Board Coordination Committee and Chairman of Dhaka Board of Secondary and Higher Secondary Education. It said that due to unavoidable reasons, the postponed examinations of HSC and equivalent examination 2024 have been cancelled.
Requested to take necessary action in this regard. After the government's decision on Tuesday, Dhaka Education Board sources informed that a meeting of the examination controllers of all education boards has been called at 11:00 on Wednesday regarding the results. Recommendations will be prepared from this meeting and sent to the government. The government will take the final decision in this regard.


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs