........................................................................................................................................................................
জনকল্যাণমূলক
বা আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলার
বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে এস.এন.টেকনিক্যাল স্কুল এন্ড বি. এম. কলেজ
চত্ত্বরে 26 শে মার্চ 2012 খ্রিস্টাব্দে গুটি কয়েকজন তরুণদের নিয়ে সূচনা হয়
সেমিকোলন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠাতা প্রধান জনাব মো: সোহেল রানা
(সোহেল সবুজ)
লক্ষ্য ও উদ্দেশ্য
১.
বাংলাদেশের যে কোন অঞ্চলের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ
সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ
জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা।
2.
সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা
যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও
সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা।
3.
গ্রাম/শহরের সকল শ্রেণীর মানুষের বিশেষ করে দুস্থ, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে
চিকিৎসা, খাদ্য প্রদান, স্বেচ্ছায় রক্তদান, ত্রাণ কার্যক্রমসহ যে কোন
প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা।
৪
এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে গুনিজন বা যে কোন প্রতিষ্ঠানকে সংবর্ধনা
প্রদান করা।
৫
প্রধানত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা।
৬
দেশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত করা।
7
সবসময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকা।
৮.
এতিম ও পথশিশুদের নিয়ে কাজ করা।
৯.
বেকার ও কর্মমুখী তরুণদের শর্তসাপেক্ষে তহবিল হতে ঋণ প্রদান করা।
১০.
পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে যেকোনো পদক্ষেপ গ্রহণ করা।
১১.
যেহেতু সেমিকোলন সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজের মধ্য
দিয়ে সৃষ্ঠি সেহেতু সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে অবদান রাখা।
১২.
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করা।
১৩.
সামাজিক সচেতনতায় বিভিন্ন সভা , সেমিনার , সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা ।
১৪.
ক্ষুদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা ।
১৫.
ঝড়ে পড়া স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্হা করা ।
১৬.
স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুন্দর শক্তিশালী যুব সমাজ প্রতিষ্টা করা ।
17.
ব্লাড ব্যাংক বা রক্তদাতাদের নিয়ে কাজ করা ।
18.
দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়া , সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্টা করা ।
19.
সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
Post a Comment